নিজস্ব প্রতিবেদক
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নকে বিভক্ত করে শুভাঢ্যা ও পারগেন্ডারিয়া নামে দুটি পৃথক ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে গত ১৮ অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়। প্রজ্ঞাপনে নতুন দুই ইউনিয়নের ওয়ার্ড পুনর্বিন্যাস এবং সংরক্ষিত ওয়ার্ড ঘোষণার তথ্য তুলে ধরা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রস্তাবিত শুভাঢ্যা ইউনিয়নে থাকবে ৯টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড। এ ইউনিয়নের আওতায় থাকবে ২২টি মৌজা বা গ্রাম। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, প্রস্তাবিত ইউনিয়নটির জনসংখ্যা ১ লাখ ২৮ হাজার ২০৫ জন। ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭৩৪ জন।
অন্যদিকে, প্রস্তাবিত পারগেন্ডারিয়া ইউনিয়নেও থাকবে ৯টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড। এ ইউনিয়নের আওতায় থাকবে ১৭টি মৌজা বা গ্রাম। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, এর জনসংখ্যা ১ লাখ ৬০ হাজার ১৫৫ জন এবং ভোটার সংখ্যা ৭৭ হাজার ৮২৪ জন।
অন্যদিকে, প্রস্তাবিত পারগেন্ডারিয়া ইউনিয়নেও থাকবে ৯টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড। এ ইউনিয়নের আওতায় থাকবে ১৭টি মৌজা বা গ্রাম। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, এর জনসংখ্যা ১ লাখ ৬০ হাজার ১৫৫ জন এবং ভোটার সংখ্যা ৭৭ হাজার ৮২৪ জন।
-প্রজ্ঞাপনে উল্লেখিত তথ্য অনুযায়ী, দুই ইউনিয়ন মিলিয়ে মোট জনসংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩৬০ জন এবং ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৫৮ জন। নতুন বিন্যাসে দুই ইউনিয়নে মোট ১৮টি সাধারণ ওয়ার্ড ও ৬টি সংরক্ষিত ওয়ার্ড থাকবে।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা জেলা প্রশাসক এ প্রজ্ঞাপন জারি করেন। এতে দুই ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক সীমানা ও অন্তর্ভুক্ত গ্রামগুলোর তালিকাও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রস্তাবিত পারগেন্ডারিয়া ইউনিয়ন গঠনের আগে সংশ্লিষ্ট এলাকাগুলো শুভাঢ্যা ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। নতুন এই বিভাজনের ফলে দক্ষিণ কেরানীগঞ্জের স্থানীয় সরকার কাঠামোয় পরিবর্তন আসতে যাচ্ছে। তবে ইউনিয়ন দুটির কার্যক্রম কবে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ নেই।
Vok/lh/








