কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার কেরানীগঞ্জে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘কারিগরি শিক্ষাই বেকারত্ব দূর করার প্রধান উপায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

“সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনই যুবসমাজকে কর্মক্ষম করে তোলার মূল চাবিকাঠি—এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আজ কেরানীগঞ্জ উপজেলা অডিটরিয়ামে বসেছিল তার্কিকদের এই আসর।

উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. উমর ফারুক। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা।
উপজেলা নির্বাহী অফিসার উমর ফারুক বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল সনাতন শিক্ষায় সীমাবদ্ধ না থেকে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এটিই বেকারত্ব ও যুবসমাজের হতাশা দূর করার সবচেয়ে কার্যকর উপায়।””বিতর্ক প্রতিযোগিতা শেষে ফাইনাল পর্বে বিজয়ী শিক্ষার্থী এবং ‘টপ ফিফটিন’ মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ সেরা মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও যুগোপযোগী চিন্তা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।”

Vok/lh/

Share this news as a Photo Card

২৮ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

voiceofkeranigonj.com