নিজস্ব প্রতিবেদক
জিনজিরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদের পক্ষে হাউলিবাসীর মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জে আসন্ন জিনজিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোকাররম হোসেন সাজ্জাদের পক্ষে হাউলি গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্থানীয় নারী-পুরুষ, তরুণ ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোকাররম হোসেন সাজ্জাদ বলেন, “আমি এই হাউলি গ্রামের সন্তান, আপনাদেরই সন্তান। আমি চেয়ারম্যান হিসেবে নয়, আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। জিনজিরা ইউনিয়নের সব সমস্যা নিয়ে কাজ করব। বিশেষ করে জিনজিরাকে মাদকমুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেব।”
সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা মোকাররম হোসেন সাজ্জাদের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান। তারা বলেন, হাউলি গ্রামের সন্তান হিসেবে তারা এলাকার ছেলেকেই চেয়ারম্যান পদে সমর্থন দিতে চান। এ সময় তারা আসন্ন নির্বাচনে তার পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সভাটি স্থানীয়দের মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আলোচনা ও আগ্রহের সৃষ্টি করে।
Vok/lh/








