কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ.লীগের নেতাসহ গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য, ডাকাতির চেষ্টা ও কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্বেও মিছিল করায় আওয়ামী লীগ নেতাসহ দশ জনকে গ্রেফতার করেছেন ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম সুমন।

তিনি জানান, গত বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকার এনসিসি ব্যাংকের সামনে ডাকাতির প্রস্তুতিকালে শতাধিক মামলার আসামি হান্নান (৫৯) ও সাব্বির (৩৫) কে একটি সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতার করা হয়।

অন্যদিকে মাদকদ্রব্যসহ একইদিন কেরানীগঞ্জ মডেল থানার চরাইল খেলার মাঠ থেকে মোঃ মাসুদ (২৭) আসিফ হাওলাদার (২২) কে অপর একটি অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাঘাপুর এলাকা থেকে মোঃ শাহীন (২১) কে ও মোঃ আব্দুল আলী (৫০) কে পৃথক অপর আরোও একটি অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া ঝিলমিল হাসপাতালের সামনে থেকে মোঃ নাসির হাওলাদার (৪৫) কে ও মোঃ কালাম খাঁ কে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসন প্রকল্প এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল করায় শুভাঢ্যা ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোঃ রিপন হোসেন (৪২) ও কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়ন যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহমান সুজন (৪৫) কে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

১১ জুন ২০২৬

কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ.লীগের নেতাসহ গ্রেফতার ১০

voiceofkeranigonj.com