যে কারণে অপুকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন বুবলী

বিনোদন ডেস্ক
শবনম বুবলীর সন্তান জন্মদানের খবরে উচ্চবাচ্য করছেন না অপু বিশ্বাস। তাই দেখে অবাক নেটিজেনরা। কেননা শাকিব কেন্দ্রিক সমস্ত কর্মকাণ্ডে বুবলীকে খোঁচাতেন অপু। এ কারণে নিয়ে একবার কড়া হুঁশিয়ারিও দিয়েছিলেন বুবলী।

বছর দুয়েক আগে অপুকে হুশিয়ারি দিয়ে বুবলী বলেছিলেন, ‘সে ভেবেছে সবসময় আমাকে আর আমার ছেলেকে নিয়ে মিথ্যাচার করবে আর আমি বরাবরের মতোই চুপ থাকবো, কখনোই না। কারণ, তাকে নিয়ে কথা বলার কখনোই আমার রুচি হয়না কিন্তু যখন দেখছি সে তার নিজের স্বার্থসিদ্ধির জন্য আদাজল খেয়ে নেমেছে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য তখন আমি চুপ থাকব না। এসব নিয়ে সে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলেই তার মুখে এই গেম প্ল্যান কথাটা এসেছে।’
এদিকে বুবলীর কন্যা জন্মের খবর সামনে আসার একদিন পর অপু লিখেছিলেন, ‘স্নিগ্ধ সৌন্দর্য এক শাশ্বত সত্তার পরিচয়। নীরব থেকেও যে আভিজাত্য আপন মহিমায় কথা বলে, তাকে আপন করে নেওয়ার নামই সৌন্দর্য।’ ক্যাপশনটি সাধারণ হলেও নেটিজেনরা রহস্যময় বার্তা হিসেবে ধরে নিয়েছিলেন।
গেল শুক্রবার এক পোস্টে সন্তান জন্মের খবর প্রকাশ্যে আনেন বুবলী। নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

Share this news as a Photo Card

১০ জুন ২০২৬

যে কারণে অপুকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন বুবলী

voiceofkeranigonj.com