ঐতিহ্যবাহী নেহারির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

নেহারি শুধু একটি খাবার নয়, বরং কোরবানির ঈদের পর পারিবারিক আয়োজন ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কোরবানির তাজা গোশত, বিশেষ করে পায়ের মাংস ও হাড় দিয়ে ধীরে ধীরে রান্না করা এই সুস্বাদু পদটি ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। দীর্ঘ সময় ধরে মসলা ও মাংসের মেলবন্ধনে তৈরি নেহারির ঘন ঝোল, মনমাতানো সুবাস এবং অনন্য স্বাদ পরিবারের সবাইকে একসঙ্গে বসে খাবারের আনন্দ উপভোগ করার সুযোগ করে দেয়। তাই কোরবানির ঈদের পরের দিনগুলোতে অনেকের রান্নাঘরেই বিশেষ স্থান দখল করে নেয় ঐতিহ্যবাহী নেহারি।

উপকরণ
গরু অথবা খাসির পায়ের নিচের অংশ: ২ কেজি
পেঁয়াজ কুচি: ১ কাপ
আস্ত রসুনের কোয়া: আধা কাপ
আদা বাটা: ১ টেবিল চামচ
কাঁচামরিচ: ৫/৬টি (কুচি)
তেজপাতা: ২/৩টি
ছোট এলাচ: ৪/৫টি
বড় এলাচ: ২টি
স্টার মসলা: ২টি
লবঙ্গ: ১০/১২টি
দারুচিনি: ২/৩ টুকরা
শুকনা মরিচ গুঁড়া: ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া: আধা চা চামচ
ধনে গুঁড়া: ১ টেবিল চামচ
লবণ: ১ টেবিল চামচ অথবা স্বাদ মতো
তেল: আধা কাপ
গোলমরিচ: ২০টি
পাউরুটি: ২ টুকরা
পোস্ত বাটা: ১ টেবিল চামচ
বাদাম বাটা: ২ টেবিল চামচ

Share this news as a Photo Card

০২ জুন ২০২৬

ঐতিহ্যবাহী নেহারির রেসিপি

voiceofkeranigonj.com