শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে কেরানীগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীতে রামিসাসহ সারাদেশে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কেরানীগঞ্জের সাংবাদিক ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা অবিলম্বে রামিসা হত্যায় জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান।

প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন রতনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন আরটিভি ও দেশ রূপান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, দৈনিক আমাদের সময়ের আশিক নূর, মানবকণ্ঠের কেরানীগঞ্জ প্রতিনিধি নাসির উদ্দিন টিটু, এনপিবির কেরানীগঞ্জ প্রতিনিধি মাসুম পারভেজ, কালের কণ্ঠ অনলাইন প্রতিনিধি রিফাত হোসেন, সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি আবু বকর সিদ্দিক।

এছাড়া স্থানীয় সচেতন নাগরিক হিসেবে কাওছার আহমেদ, আল আমিন মিনহাজ, হৃদয়সহ অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

২২ মে ২০২৬

শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে কেরানীগঞ্জে মানববন্ধন

voiceofkeranigonj.com