নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ডিজাইন শাখার প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকার কৃতিসন্তান বেগম রুনা লায়লা। বিটিভির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী ডিজাইন শাখার মতো গুরুত্বপূর্ণ বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন।
এর আগে বেগম রুনা লায়লা বাংলাদেশ টেলিভিশনের মুখ্য শিল্প নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের কর্মদক্ষতা, সৃজনশীলতা ও অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে তিনি নতুন এই দায়িত্ব পেয়েছেন।
রুনা লায়লা নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের মেয়ে। নিজের কর্মজীবনের পথচলায় গর্ভধারিণী মা হাফিজা খাতুন সুখ এবং খালা হাজেরা খাতুন দুঃখের অনুপ্রেরণা ও সহযোগিতার কথা উল্লেখ করেছেন তিনি।
Vok/lh/








